বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
জাতীয়

বুয়েটে চলমান আন্দোলনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বুয়েটে চলমান আন্দোলনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের কারখানা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় কাদের চাঁদপুর ও চট্টগ্রাম মহানগরসহ কমিটি না হওয়া ইউনিটে দ্রুত কমিটি গঠনের আহ্বান জানান।

নেতাদের উদ্দেশ করে কাদের বলেন, নিজেদের মধ্য ঝগড়াঝাটি, দ্বন্দ্ব পরিহার করতে হবে। নেতাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ফেসবুকে বিএনপি যা করে আওয়ামী লীগের নেতারা তা করতে পারে না। দায়িতজ্ঞানহীন কথা বলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না।

উপজেলা নির্বাচন নিয়ে কাদের বলেন, এই নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। যার নির্বাচন করার ইচ্ছা তার নির্বাচন করার স্বাধীনতা আছে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা অপকর্ম, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। বিশ্বজিৎ এবং বুয়েটে আবরার হত্যার বিচার করেছে। সেদিন যা ঘটেছে অরাজনৈতিক ছিল। রাজনীতি করলে বুয়েটে যাওয়া যাবে না–এর কোনো মানে নেই। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদী ও জঙ্গিবাদী রাজনীতির কারখানা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

কাদের আশা প্রকাশ করে বলেন, বৈশ্বিক মন্দার ফলশ্রুতিতে দেশে রিজার্ভ ও দ্রব্যমূল্যের উর্ধগতির যে সংকট চলছে, তা দ্রুত কেটে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ