মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
জাতীয়

ঈদ উপলক্ষে ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রায় লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে ঈদের আগে-পরে ১১ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপুলিশ হেডকোয়ার্টাস। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশান-১ নম্বরে পুলিশ প্লাজায় নৌপুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ কথা জানানো হয়।

নৌ-পুলিশ জানায়, আগামী ৬ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে, সেই ব্যবস্থাও নিতে হবে।

নৌ-পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি আব্দুল আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌযান চলাচল সমিতির নেতারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনালের বাইরে ও ছোট নৌযান থেকে যাত্রী তোলা যাবে না, সকল নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ