মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
জাতীয়

জেনোসাইড ১৯৭১’র আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ে সেমিনার আগামীকাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামীকাল শনিবার সেক্টর কমান্ডারস্ ফোরাস-মুক্তিযুদ্ধ’৭১ ‘জেনোসাইড ১৯৭১’র আন্তর্জাতিক স্বীকৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৃহত্তম গণহত্যার ব্যাপারে পশ্চিমা বিশ্বের নীরবতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সকাল সাড়ে ১১টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পীস এন্ড জাস্টিস বিভাগের পরিচালক (গবেষণা) ড. সঞ্জীব হোসেন।

আলোচনায় অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক হারুন হাবীব, প্রবীণ কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, গণহত্যা বিষয়ক গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রষ্টি মফিদুল হক, আমরা একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একেএম শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পীস এ্যন্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড ষ্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), শহীদ সন্তান ও প্রজন্ম ৭১’এর সভাপতি আসিফ মূনীর।

সর্বশেষ পাওয়া সংবাদ