বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক ছাড় চায় বারভিডা

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়িতে শুল্ক ছাড় এবং গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় বারভিডার পক্ষ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়।

আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন বারভিডা প্রেসিডেন্ট। তিনি দেশে জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর অনুরোধ জানান।

এ ছাড়া তিনি গণপরিবহন হিসেবে শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদিতে বহুল ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান।

স্বাস্থ্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী বাজেটে মানসম্পন্ন যাত্রীবাহী বাস সাশ্রয়ী মূল্যে আমদানির সুযোগ দেওয়ারও অনুরোধ জানান বারভিডা প্রেসিডেন্ট।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. আসলাম সেরনিয়াবাত ও কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হক চৌধুরী বাবর সভায় অংশ নেন।

এনবিআর চেয়ারম্যান বারভিডার প্রস্তাবসমূহ অত্যন্ত ইতিবাচকভাবে নেন এবং যথাযথ যাচাই-বাছাইপূর্বক ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক-কর কাঠামো পুনর্বিন্যাসে খতিয়ে দেখার আশ্বাস দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ