বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে নিরুদ্দেশ হয়েছেন সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেছেন ৬ বছরের শিশু সন্তান সামিউলকে। ১৭ দিন ধরে তাকে খুজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাথী খাতুনের মা সাহিদা খাতুন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার খড়িখালী গ্রাম থেকে সাথী নিখোঁজ হয়। গতকাল রোববার ০১৯২৪-৮৪৯৯১৮ নাম্বারের মোবাইল থেকে নিজেকে রাজু পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে আছে। সে ভালো আছে।

আমরা এখন নারায়নগঞ্জ আছি” বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাথীকে অপহরণ করা হয়েছে নাকি পরকীয়ার জের ধরে অন্যের হাত ধরে পালিয়েছে তা পরিবারের লোকজন সন্দেহের মধ্যে আছে।

এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে, যার নং ৬৯। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ