বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

যাত্রী নিয়ে প্রথম ঢাকায় ছুটলো কক্সবাজার এক্সপ্রেস

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সাগরের গর্জন বুকে নিয়ে ঝিনুকের স্টেশন থেকে ছুটলো প্রথম বানিজ্যিক ট্রেন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা৩১ মিনিটে কক্সবাজার আইকনিক রেল টেশন থেকে ছেড়ে যায় এ ট্রেন। এ যেন এক দীর্ঘ অপেক্ষার অবসান। প্রথমবারের মতো হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেলো সমুদ্র শহর কক্সবাজার থেকে। ঢাকা কক্সবাজার রুটে অবশেষে সেই স্বপ্নের ট্রেন চলাচল শুরু হলো আজ শুক্রবার।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৩১ মিনিটের সময় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে গেল প্রথম বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এর মধ্য দিয়ে স্বপ্নের বাস্তবায়ন হলো দেশের সর্বদক্ষিণ অঞ্চলের মানুষের। কক্সবাজার এক্সপ্রেস নামের এই ট্রেনটির ২০ টি বগিতে রয়েছে ১০২০ জন যাত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ