বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় টমটম চালক হত্যার ৩আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় টমটম চালক হত্যার তিন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে মহেশখালীর মাতারবাড়ী ইউপির পশ্চিম সিকদার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত-জিসান(২১) বদরখালী ইউপির কুতুবদিয়া পাড়ার নাছির উদ্দীনের ছেলে। নিহতের পিতা বাদী হয়ে থানায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৫-৫৫০/২৩ইং।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফাহাদ বাবু (১৯), চকরিয়া উপজেলার বদরখালী ইউপির কুতুবদিয়া পাড়ার মোঃ জাহাঙ্গীর ছেলে,একই এলাকার আবু তাহের টুক্কুর ছেলে মোঃ সায়েম (২৩) ও মোঃ ইসমাইলের ছেলে মোঃ মিজান(২০)।

র‌্যাব-১৫ এর প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৭ নভেম্বর রাত ১ দিকে বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কুতুবদিয়াপাড়া এলাকায় টমটম চালক জিসানকে পাশবিক নির্যাতন করে হত্যার ঘটনা ঘটে।

হত্যাকারীরা মূলত বাবু’র নেতৃত্বে গড়ে উঠা স্থানীয় একটি গ্যাং এর সদস্য। যার প্রত্যেক সদস্য ১৮ থেকে ২১ বছর বয়সী। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয়দের সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃত বাবু’র পিতা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়াতে সে গ্যাংটি নিয়ন্ত্রণ করতো। এই গ্যাং এর সদস্যরা মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, মারামারিসহ সকল ধরণের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। নিহত জিসান এই চক্রের রুবেল নামে একজন সদস্যের একটি অটো ভাড়ায় চালাতো। এই সুবাধে রুবেল প্রায়শই জিসানকে মাদক পরিবহনের জন্য চাপ দিত। কিন্তু জিসান তা করতে অস্বীকৃতি জানায়। ফলে জিসানের প্রতি এই চক্রের একটি ক্ষোভ তৈরী হয়। ঘটনার দিন জিসান রাত ১০ টার মধ্যে গাড়ি গ্যারেজে জমা দেওয়ার কথা থাকলেও সে যাত্রী নিয়ে চকরিয়ায় যাওয়াতে ফিরে আসতে দেরী হয়। জিসান যখন অটোটি নিয়ে গ্যারেজে আসে তখন রুবেল জিসানকে চুরির অপরাধ দেয় এবং বাবু’সহ চক্রের অন্য সদস্যদের গ্যারেজে ডেকে নিয়ে চালক জিসানকে রাতভর কিল, ঘুষি, লাথিসহ লোহার রড ও কাঠের বাঠাম দিয়ে নির্মমভাবে পাশবিক নির্যাতন করে।

একপর্যায়ে ভিকটিমের এর অবস্থা আশংকাজনক হলে তারা স্থানীয় মেম্বারকে কল দিয়ে ভিকটিমকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে মেম্বার পরিবারের সদস্যসহ গ্যারেজে এসে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় পায় এবং দ্রুত তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ