বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

মাকে ডাক্তার দেখিয়ে ঘরে ফেরা হয়নি রুহেলের

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সিএনজিচালিত অটোরিক্সা দুর্ঘটনায় রুহেল বখত (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তার মা হাছনা বেগমও (৭০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) রাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রুহেল বখত কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মালিক বখতের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাচাড়।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর থেকে অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে সিএনজিচালিত অটোরিক্সায় বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এতে রুহেল বখত ও তার মা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর ২৫০শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহেল বখতকে মৃত ঘোষণা করেন। মা হাছনা বেগম এখন সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ