বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ব্রীজের পাশে পড়ে ছিল নবজাতক শিশুর লাশ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া গ্রাম থেকে এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের ওই গ্রামের একটি ব্রীজের পাশ থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশ আনিচুর রহমান জানান, সকালে ব্রীজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত ছেলে নবজাতক শিশুর লাশ দেখতে পেয়ে তিনি ইউপি সদস্য আব্দুল আজিজকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

image-71

ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, নবজাকত শিশুটিকে গর্ভপাত ঘটিয়ে এখানে ফেলে যাওয়া হয়েছে বলে তিনি মনে করেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভোররাতে কে বা কারা রাতে পলিথিন ব্যাগে নবজাতকের লাশটি ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
ঝিনাইদহ

সর্বশেষ পাওয়া সংবাদ