বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মকে নেশায় আসক্ত করতে হিট-নট-বার্ন বা ই-সিগারেট বা ভেপিং নতুন একটি অস্ত্র। যা এ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তামাক কোম্পানী সুকৌশলে এসব পণ্য তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তাই দেশের তরুণ সমাজকে রক্ষায় এখনই ই-সিগারেট বা ভেপিং নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১ টায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর কর্তৃক আয়োজিত ‘ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধ করুন’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বৃতির বরাত দিয়ে বলেন, ই-সিগারেটসহ সকল ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টকে স্বাস্থের জন্য মারাত্নক ক্ষতির পণ্য হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি, ই-সিগারেটকে তামাক পণ্য ব্যবহারের গেটওয়ে হিসেবেও উল্লেখ করা হয়েছে। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানও বিদ্যমান এই ই-সিগারেটে।

বক্তারা আরো বলেন, তামাক কোম্পানী সবসময়ই বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে দেশের জনস্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলে। বর্তমানে তারা দেশে ই-সিগারেট আমদানির পায়তারা করছে। তরুণদের মাঝে ই-সিগারেট উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে বলেও জানান তারা। তামাক কোম্পানী এই অপতৎপরতা রুখতে হবে। তরুদেরকে বাঁচাতে ই-সিগারেটসহ সকল প্রকার ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে।

মানববন্ধনে বক্তাদের মধ্যে ছিলেন ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো: মোখলেছুর রহমান, সহকারী পরিচালক ডা: নায়লা পারভীন, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী মো শরিফুল ইসলাম, পাবলিক হেলথ এ্যাডভোকেট ও তামাক বিরোধী সংগঠক সৈয়দ মাহবুবুল হক, টোব্যাকো কন্ট্রোল রিসার্স সেলের প্রজেক্ট ম্যানেজার ফারহানা জামান লিজা, এইড ফাউন্ডেশনের আবু নাসের অনিকসহ আরোও অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ