বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

উখিয়ার আশ্রয় শিবিরে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আতাউল্লাহ নামে এক সাবেক হেড মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উখিয়ার পালংখালী ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।

মো. শামীম হোসেন দাবী করেন, সন্ত্রাসী গ্রুপ আরসা’র সদস্যরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।

নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ