বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

লরির ধাক্কায় পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে লরির ধাক্কায় টহলরত পিকআপভ্যান উল্টে বিতান বড়ুয়া নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই ও আরও এক কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন-এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে চারটার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশবহনকারী পিকআপকে (ঢাকামেট্টো-ন-২১-৫৮১১) ধাক্কা দেয়। এতে পিক আপ ভ্যানে থাকা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কন্সটেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘাতক লড়ি ও চালককে আটক করা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ