বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় তৈলবাহী ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অসীম কুমার(৪৫) ও ছবি বিশ্বাস (৩৬) তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

এ ঘটনায় আহত প্রাইভেটকার চালক সজীব হোসেনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

image-64

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকার সাতক্ষীরা আসার পথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি তেলবাহী ট্রাকের সাথে বিজিবি ক্যাম্পের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং আহত প্রাইভেটকার চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

image-63

সর্বশেষ পাওয়া সংবাদ