বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় যাত্রীবাহী বাস ভাংচুর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে একটি যাত্রীবাহী বাস ভাংচুর এবং চালককে মারধর করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে চিরিংগা হাসপাতাল সড়ক সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর অনেকক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল চারটার দিকে কয়েকটি মোটরসাইকেল যোগে কিছু যুবক মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়িটি ভাংচুর করে।এবং বাস চালককে মারধর করে পালিয়ে যায়।

ঘটনাস্থলে চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান,সহকারী কমিশনার ভূমি মো:রাহাতউজ্জান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা উপস্থিত হওয়ার আগেই এসব যুবকরা পালিয়ে যায়।এবং মহাসড়ক দিয়ে যানচলাচল চলাচল স্বাভাবিক হয়ে যায়। বাস ভাংচুরে ঘটনাটি কেনো ঘটেছে তার কারণ জানা যায় নি।

এদিকে সারাদেশে বিএনপি জামাতের ডাকা দ্বিতীয় দিনের অবরোধ চলছে। এ অবরোধকে কেন্দ্র করে চকরিয়ায় বিপুল পরিমাণ বিজিবি,পুলিশ, র‍্যাব মোতায়েন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ