বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

প্রকাশ্যে নারীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীকে দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা।

বুধবার দুপুরে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সালেহা আক্তার নামে ওই নারীকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তিনি জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সালেহা আক্তার তার ভাশুরের ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে সকাল সাড়ে ১০টায় দিকে কুলাউড়া শাখা পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। পরে শহরের ঘাটেরবাজার স্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা ভাড়া করে বাড়ি ফিরছিলেন। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে এসে অটোরিক্সার গতিরোধ করে একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিনতাইকারী সালেহাকে কুপিয়ে আহত করে টাকা ভর্তি থলেটি ছিনিয়ে নেয়।

গুরুতর আহত সালেহা আক্তারের স্বজন মোহাম্মদ হোসাইন জানান, তার চাচিকে প্রথমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল থেকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করবেন। আগে রোগির চিকিৎসা প্রয়োজন।

কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর সাথে বৃহস্পতিবার যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি তারা জেনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ