বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ফাতেমা মরিয়ম অর্পিতা নামে এক কিশোরী গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অর্পিতা চাটখিল পৌরসভার শাহনেয়ামতপুর এলাকার বেলাল হোসেনের কন্যা এবং সিংবাহুড়া গ্রামের ইতালি প্রবাসী রবিউল ইসলাম রুবেলের স্ত্রী।

অর্পিতার বাবা-মা এবং স্বজনরা দাবি করেছেন অর্পিতাকে (১৭) হত্যা করেছে তার শাশুড়ি সহ পরিবারের লোকজন। নিহতের শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন পেয়েছেন দাবি করেছেন তারা। তবে অর্পিতার শ্বশুরের পরিবার অর্পিতা রাত ৩ টার দিকে বাথরুমে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অর্পিতার সাথে রুবেলের গোপনে বিয়ে হয় পরিবারের সম্মতিতে। গোপনে বিয়ে হওয়ার কারণ হিসেবে জানা যায়, দু পরিবার তাদের আনুষ্ঠানিক বিয়ে দেওয়ার সময় অভিযোগের ভিত্তিতে চাটখিল উপজেলা প্রশাসন বাল্য বিয়ের অপরাধে বিয়েটি ভেঙে দেয় এবং অর্পিতা পরিবারকে জরিমানা করে। পরে তারা প্রশাসনের দৃষ্টি এড়াতে গোপনে বিয়ের আয়োজন করে।

জানা যায়, বিয়ের পর থেকেই শাশুড়ির নানা নির্যাতনের শিকার হয়ে আসছিল কিশোরী গৃহবধূ অর্পিতা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে শরীরের কোথাও নির্যাতনের চিহৃ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ