বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল অটোরিক্সা-দোকান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিক্সা ও মুদির দোকান পুড়ে গেছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আহমেদ জানান, ভোর ৪টার দিকে হারবাং ইউনিয়নের নাথপাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজিচালিত অটোরিক্সায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে তাদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে তার ৪ লাখ টাকা দামের গাড়িটি পুড়ে ক্ষতি হয়েছে।

অপরদিকে, সকাল ৬টার দিকে কাজল নাথ নামে আরেক ব্যক্তির মালিকানাধীন মুদির দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ