বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

নিখোঁজ তরুণী প্রেমিকসহ উদ্ধার; অতঃপর থানায় বিয়ে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর থেকে নিখোঁজ হওয়া তরুণীকে প্রেমিকসহ নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।

জানা যায়, ওই তরুণীর পরিবারের দায়ের করা জিডির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে তাদেরকে রুপগঞ্জ থানার ভুলতা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। নারায়নগঞ্জে কোর্টম্যারেজ করলেও মেয়ে ও ছেলের পক্ষ সমঝোতায় মঙ্গলবারে তাদের থানায় বিয়ে হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের লকন মিয়ার মেয়ে শাহানা আক্তার নিখোঁজ হয় গত বৃহস্পতিবার ১৬ নভেম্বর। বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের খবর ভাইরাল হয়। এদিকে শাহানা আক্তারের পরিবারের লোকজন জানতে পারেন সে চাচাতো বোনের দেবর মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের আলাই মিয়ার ছেলে সাইফুলের সাথে পালিয়ে গেছে। রাজনগর থানায় নিখোঁজ বলে জিডি হওয়ায় পুলিশ মৌলভীবাজার ও নবীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে সোমবার দিবাগত রাতে রাজনগর থানার উপপরিদর্শক এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নারায়নগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় একই থানার ভুলতা এলাকার সাওঘাট থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের সমঝতায় থানাতেই তাদের বিয়ে পরিয়ে দেয়া হয়।

শাহানা আক্তার জানান, সাইফুলের সাথে গত ৪ মাস থেকে তার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে মেনে না নেওয়ায় তিনি স্বেচ্ছায় পালিয়ে গেছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগর থানার জিডির প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ওই মেয়েকে নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে তার তালতো ভাই সাইফুলসহ আমরা উদ্ধার করে নিয়ে আসি। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় তাদের প্রেমের সম্পর্ক ছিল। সে স্বেচ্ছায় পালিয়ে গেছে। তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ