বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে এক সপ্তাহে দুই তরুণী উধাও!

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া মৌলভীবাজারের দুই তরুণীর সন্ধান এখনো পায়নি পরিবার। গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন তারা।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭)। সে গত ১৪ নভেম্বর সকাল ৯টায় কলেজ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।

নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা মো. মোস্তাকিন মিয়া বলেন, আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও নেই। পরে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা খুব শঙ্কায় দিনযাপন করছি।

দু’দিন পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের শাহানা আকতার (১৮) নামে আরও এক তরুণী নিখোঁজ হয়। সে রাজনগর মাওলানা মোফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিখোঁজ শাহানা আক্তারের চাচা রিপন বলেন, ১৬ নভেম্বর সকালে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মা বাবা খুবই চিন্তায় আছে।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, তাদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। আশা করি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ