বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় অটোরিক্সা-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তাঁরা হলেন- উল্লাপাড়া উপজেলা সদরের বর্জাপুর গ্রামের সামিরুন খাতুন (৩৫) এবং তাঁর নাতনি শিশু রোকেয়া (৫) এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নাইমুড়ী বাজার এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ