বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে সাড়ে ছয় কেজি গাঁজাসহ আটক ২, ট্রাক জব্দ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বোঝাই ১টি ট্রাক জব্দ করে ৬.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর নির্দেশনায় ১৬ নভেম্বর রাত ১.৪৫ টার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির অভিযানিক দল“সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায়”মাদক বিরোধী অভিযান পরিচালনা করে৬.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ ১টি ট্রাক জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটকৃত মাদক ব্যবসায়ীরা-পাবনা জেলার সুজানগর থানার গোপাল পুর গ্রামের কুরবান মন্ডলের ছেলে ইমরুল মন্ডল (২৩), বড়খাপুর গ্রামের দীনেশ চেšধুরীরর ছেলে রুবেল চৌধুরী (২০)

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক মাদক ব্যবসায়ীরা জানায়, তারা প্রসাশনের চোখ ফাকিদিয়ে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল’।

আটকৃৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

সর্বশেষ পাওয়া সংবাদ