বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও নয়জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম- ছৈয়দুল ওমাম। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার বাসিন্দা। লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে চিকিৎসক ছিলেন তিনি।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, কক্সবাজারমুখী মাইক্রোবাসটি ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে মারা যান ডা. ছৈয়দুল ওমাম। আহত হয় মাইক্রোবাসের আরও নয়জন যাত্রী।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পিকআপভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে

সর্বশেষ পাওয়া সংবাদ