বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন, ৩ বগি ভস্মীভূত

কর্পোরেট সংবাদ ডেস্ক : টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ওই ট্রেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, খবর দেওয়া হলে পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি স্টেশনের ঢাকামুখী লাইনে দাঁড়িয়ে ছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ