বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ৫০ কেজির ২৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের Indian White Sugar লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২শ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে কমদামে চিনি আনেন এবং ভারতীয় বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক অন্য একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ