বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নুসরাত জাহান নুবা (৩) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের তুলা বাড়ির আবুধাবি প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে উপজেলার অনন্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কামদেবপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানায়, কিছু দিন আগে নুবা তার মায়ের সাথে একই ইউনিয়নের কামদেবপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরের দিকে সে নানার বাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলতে ছিল। পুতুল খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেওয়ার সময় পায়ে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। পরে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুবার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাজী মো.হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। নিহতের পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ