বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

টেকনাফে দুই দলের মধ্যে গোলাগুলি, আহত ৫

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে দুই দলের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উক্ত ঘটনায় নবী হোসন সহ দুই দলের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ২টার সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের উত্তর পাশে গোলাগুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের কান্জর পাড়া এলাকার শহর মল্লুকের ছেলে ডাকাত নবী হোসন প্রকাশ লাদেন এর নেতৃত্বে একি এলাকার উলা মিয়ার ছেলে আব্দু জলিলের খামার থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিলো। এসময় আব্দু জলিল ও তার লোকজন নবী হোসেনের দলকে বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। দুই এ ঘটনায় উভয় গ্রুপের ৪-৫ জন আহত হন।

এদিকে স্থানীয়রা বলেন, নবী হোসন একজন বড় মাপের মাদক কারবারি এবং ডাকাত দলের প্রধান। তিনি পাহাড়ে অবস্থান করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে প্রতিনিয়ত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে থাকে। যে কোনো সময় দু’গ্রুপের মধ্যে আবারো বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, গোলাগুলির ঘটনা শুনেছি। শুনার সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমান পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গণি বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ