বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নগরবাথান বাজারে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে একটি গরু বোঝাই ট্রাক নগরবাথান বাজারে পৌঁছলে ট্রাকের পিছনের একটি চাকা খুলে যায়। এ সময় ট্রাকের চাকা খুলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়েন। এ সময় রাসেল ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ