বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

টেকনাফে ৩টি মেছো বাঘের ছানা উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত জমিতে পাওয়া গেলো ৩টি মেছো বাঘের বাচ্চা। তবে বন বিভাগ বলছে ছানাগুলো মেছোবাঘ নয় মেছো বিড়াল। বিড়ালের বাচ্চা ভেবে দক্ষিণ জালিয়া পাড়া’র বাসিন্দা মামুনুল হক উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

১১ নভেম্বর (শনিবার) সন্ধ্যার দিকে প্রবাসী মোঃ ইসমাইল এর পরিত্যক্ত জমি থেকে এ ছানাগুলো উদ্ধার করা হয়।

মামুনুল হক জনান, শ্রমিক নিয়ে আমাদের জমিতে ঝোপঝাড় পরিস্কার করছিলাম, এসময় ৩টি ছানা দেখতে পেয়ে তা বাড়িতে নিয়ে আসি, পরে বন বিভাগকে খবর দিই, এবং তাদের কাছে ছানাগুলো হস্তান্তর করি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ছানাগুলো দেখতে মেছোবাঘের মতো হলেও এটি কোনো মেছোবাঘ নয় মেছো বিড়াল। ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি। পরবর্তীতে উর্ধতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ