বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় অকটেনের আগুনে ঝলসে গিয়ে যুবকের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অকটনের আগুনে ঝলসে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজিয়ান ষ্টেশন এলাকায় আজিম স্টোর নামের মোদির দোকানে খোলা বাজারে অকটেন বিক্রি করার সময় দোকানের মোমবাতির আগুন অকটেনে লেগে যায়।

আগুন সহ অকটেনের বোতল পার্শ্ববর্তী দোকানের দিকে ছুড়ে মারলে পাশের দোকানদার আরিফুল ইসলাম জিকুর গায়ে গিয়ে পড়ে। সাথে সাথেই জিকুর শরীর আগুন ও অকটেনের ছিটকা লেগে যায়। এতে জিকুর হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে অগুনে ঝলসে যায়।

ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর রাত ১০ টার দিকে। জিকুকে চকরিয়া হাসপাতাল থেকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর (শনিবার) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরিফুল ইসলাম জিকু(২৩) মারা যায়।

নিহত জিকু স্থানীয় নুরুল আবছারের পুত্র ও পেশায় একজন মুদির দোকানদার।

সর্বশেষ পাওয়া সংবাদ