মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে ডাকাতি

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ায় ডিবি পরিচয় দিয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ার র‌্যাব সদস্য সুনীল সিংহের বাড়িতে মুখোশধারী ৪ ব্যাক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এসময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ (৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহাকে (৫০) অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর বাড়ির মানুষের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানে দুঃসাহসিক একটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ