মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

পটিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত: সভাপতি খুরশিদ, সম্পাদক ইকবাল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান স্বাক্ষরিত এ কমিটি পুর্ণগঠন করে অনুমোদন প্রদান করেন।

নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি সৈয়দ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন সহ সভাপতি আবুল খায়ের, আলহাজ্ব জামাল সাত্তার মিয়া, সদস্য রোকেয়া আকতার, ড. সংঘ প্রিয় থেরো, বীর মুক্তিযোদ্ধা মো: মহিউদ্দিন, লায়ন সংকর সেন গুপ্ত ও সাংবাদিক শফিউল আজম।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য-এ কমিটির কর্মকান্ডের মধ্যে দূর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরণের প্রচারণামূলক কর্মসূচী গ্রহণ করা।

এরমধ্যে বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগীতা, সেমিনার, কর্মশালা, মতবিনিময়, আলোচনা সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করায় এ কমিটির অন্যতম।

এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দূর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করণ, সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার বিশেষ বক্তব্য প্রদানের কার্যক্রম গ্রহণ করা।

সর্বশেষ পাওয়া সংবাদ