মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তাল গাজীপুর, ‍দুই বা‌সে আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপু‌রের কোনাবা‌ড়িতে আজও সকাল থে‌কেই বেতন বাড়া‌নোর দাবী‌তে শ্রমিক অ‌সন্তোষ ‌দেখা‌ দি‌য়ে‌ছে। শ্রমিকরা দু‌টি যাত্রীবাহী বা‌সে আগুন দেয় বিক্ষুব্ধরা। ঘটনায় ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে ।

পু‌লিশ জানায়, মঙ্গলবার (৭ নভেম্বর) সকা‌লে ঢাকা- টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে মহাসড়ক অব‌রোধ ক‌রে শ্রমিকরা । সেখা‌নে পু‌লিশ টিয়ার সেল নি‌ক্ষেপ ও সাউন্ড গ্রেনেট নি‌ক্ষেপ ক‌রে ছত্রভঙ্গ ক‌রে দেয় । প‌রে গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। আজ সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

র‌্যাব -১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: ইয়াসিন আরাফাত হোসাইন জানান, পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে।খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থ‌লে বিপুল সংখ্যক পু‌লিশ, র‌্যাব ও বি‌জি‌বি মোতা‌য়েন র‌য়ে‌ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ