মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২

সাদ্দাম হোসেন মুন্না, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত রবিবার (৫ নভেম্বর) পৃথক দু’টি অভিযানে ফতুল্লার নূরবাগ থেকে খালিদ হাসান রবিন ও ভূঁইঘর থেকে ডালিমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতঃপূর্বে অস্ত্র ও মাদক আইনে ১৪ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আসামি খালিদ হাসান রবিন (৩৪) ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে ও ডালিম (২৮) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন এবং নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের অংশ হিসাবে বিশেষ অভিযানে ফতুল্লা মডেল থানার নূরবাগ (কুতুবপুর) এলাকা হতে খালিদ হাসান রবিনকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন ফতুল্লার ভূঁইঘর এলাকার সোনালী সংসদ খেলার মাঠের সামনে থেকে ডালিমকে একটি বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খালিদ হাসান রবিনের বিরুদ্ধে দুইটি অস্ত্র ও ছয়টি মাদক মামলাসহ ৮টি এবং মো. ডালিমের বিরুদ্ধে অপহরন ও মাদক মামলাসহ ৬ টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ