মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

১৩৬ শিক্ষার্থীকে বই উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরের ডেসটিনি কলেজে ১৩৬ জন শিক্ষার্থীকে বই উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ উপলক্ষে কলেজ মিলনায়নতনে এক বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন, ডেসটিনি কলেজ প্রভাষক আকবর হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম, মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বাহার, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো বহুগুন বেড়ে যাবে। এ সময় বক্তারা সু-শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের অনিয়ম অসঙ্গতি প্রতিরোধে সচেতন থাকতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ