মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

রায়পুরায় গরুর ফার্ম থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি দুই বছর যাবৎ রায়পুরার মো: হুমায়ুনের মালিকানাধীন মাশাআল্লাহ ডেইরি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।

খামারটির অপর এক কর্মচারী রকিব মিয়া জানান, বুধবার দিবাগত রাতভর মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন সোহাগ। সারারাত জেগে থাকতে দেখা যায় তাকে, স্ত্রী সন্তানকে কেউ মেরে ফেলবে বলতে থাকেন। পরে হঠাৎ দেখতে পাই সে ব্লেড দিয়ে নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানান রকিব মিয়া।

নিহতের স্ত্রী মোসেনা বেগম বলেন, সৎ ভাই বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আমাকে ও আমার সন্তানদের মারধর করতো। এসব বিষয়গুলো তাকে জানানোর পর সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে ৷

এই বিষয়ে ফার্মের মালিক মো: হুমায়ুনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে গিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা পারিবারিক ঝামেলা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ৷

সর্বশেষ পাওয়া সংবাদ