মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

নোয়াখালীতে অবরোধে গাড়ি বের করে খাবার পেল চালকরা

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ডাকা অবরোধে নোয়াখালীতে সড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে খাবার প্যাকেট তুলে দেয় নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। একইসঙ্গে তিনি চালকদের বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ উপেক্ষা করে গাড়ি চালানোর আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকায় পাঁচ শতাধিক গাড়িচালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন শাহিন।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ উল্যা রবি সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হরতালের পর এবার ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই নোয়াখালী জেলা হেডকোয়াটার মাইজদীতে এর তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি।

অবরোধের টানা তিন দিনই নোয়াখালীতে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবদুল মালেক উকিল প্রধান সড়কে অবরোধ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য রাখেন।

সর্বশেষ পাওয়া সংবাদ