সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
advertisement
জাতীয়

এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকান বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন ডিএসসিসি মেয়র।

তিনি বলেন, এখানকার দোকানগুলো ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সে সব দোকান বুঝে পায়নি। ২ যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদারেরা ভোগ করে আসছিল। কিন্তু সিটি করপোরেশনের ১ ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না।

প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেয়া হচ্ছে জানিয়ে তাপস বলেন, যারা প্রকৃত বরাদ্দগ্রহিতা, প্রাপক তারা-ই সেখানে সঠিকভাবে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে। তারা আমাদের অংশীজন, হকদার। তাই তাদের বরাদ্দ বুঝিয়ে দিতে কোনো ধরনের প্রতিকূলতা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সকল প্রতিকূলতা অতিক্রম করব।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৫৭ জন বরাদ্দগ্রহিতার মাঝে চাবি হস্তান্তর করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ