রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
কর্পোরেট

জাতীয় বাজেট ২৬-২৭

ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে একটি স্থিতিশীল, স্বচ্ছ ও ব্যবসা-বান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ‘দ্য ওয়েস্টিন ঢাকা’-র বলরুমে আয়োজিত এক উচ্চ-পর্যায়ের সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) "জাতীয় বাজেট ২০২৬-২৭: ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ওপর প্রভাব" শীর্ষক এই সেমিনারের সফল আয়োজন করে। সদ্য ঘোষিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক এবং এর প্রভাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়োজিত এই সেমিনারে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত জার্মানি দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান (চার্জ ডি’অ্যাফেয়ার্স) মিসেস আনজা কার্স্টেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (শুল্ক: নীতি ও আইসিটি) মো. তারিক হাসান, প্রথম সচিব (ভ্যাট নীতি ও ভ্যাট অব্যাহতি) মো. মশিউর রহমান এবং উপ-কর কমিশনার মিসেস নুসরাত ফারজানা।

সেমিনারে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর বিস্তারিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং’-এর পার্টনার স্নেহাশিস বড়ুয়া (এফসিএ, এসিএ-আইসিএইডব্লিউ)। তিনি বাজেটের প্রধান রাজস্ব পদক্ষেপ, কর সংস্কার, শুল্ক নীতি, ভ্যাট-বিষয়ক বিধান এবং ব্যবসা-বাণিজ্যে এগুলোর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করেন।

এর আগে বিজিসিসিআই-এর সভাপতি মো. রোকনুজ্জামান (এফসিএ) অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরিতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে বিজিসিসিআই। অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক আস্থা অর্জনে রাজস্ব নীতি নিয়ে অর্থবহ আলোচনার কোনো বিকল্প নেই।

বিজিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক খানের প্রারম্ভিক বক্তব্য ও সঞ্চালনার মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারীরা বাজেট-সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ, কর নীতি, শুল্ক প্রক্রিয়া এবং ভ্যাট নিয়ে সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

সবশেষে বিজিসিসিআই-এর পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সংলাপ নীতিনির্ধারক ও বেসরকারি খাতের মধ্যে দূরত্ব কমিয়ে দেশের সার্বিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ