শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি
advertisement
সারাদেশ

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনকে ডুবতে দেখে উদ্ধার  করতে বড় বোন পুকুরে ঝাঁপ দিলে দু'জনেরই পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকালে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো- বীরপশ্চিম পাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে রিয়ামনি (৮) ও ইলমা (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ামনি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরে রিয়ামনি তার ছোট বোন ইলমাকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে ঘুরতে যায়। এসময় ইলমা পড়ে গিয়ে হাতে পায়ে কাদা লাগিয়ে ফেলে। হাত-পা ধোয়ার জন্য ইলমা পুকুরের পানিতে নামার পর পানিতে তলিয়ে যেতে থাকে।

এসময় ইলমাকে উদ্ধার করতে গিয়ে রিয়ামনিও পুকুরের পানিতে তলিয়ে যায়। দুই বোনকে পানিতে তলিয়ে যেতে দেখে তাদের সঙ্গে আরেক শিশু সুমাইয়া বাড়িতে গিয়ে খবর দেয়। পরিবারের লোকজন পুকুরে নেমে রিয়ামনির মরদেহ উদ্ধার করে। ইলমার সন্ধান না পেয়ে ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে ইলমার মরদেহ উদ্ধার করে।

নিহত দুই বোনের মা নার্গিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুপুরে রিয়ামনি স্কুল থেকে বাড়ি আসার পর তার প্রাইভেট টিচারের কাছে যাওয়ার কথা। এরমধ্যেই বাড়ির পাশে পুকুরে পাড়ে গিয়ে আমার কলিজার টুকরো দুই মেয়ে পানিতে ডুবে মারা গেল।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার সাইফুল ইসলাম বলেন, দুই বোনের পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বড় বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে ৪৫ মিনিটের চেষ্টায় ছোট বোনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ