রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী
advertisement
জাতীয়

নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামীকাল সোমবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রোববার ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মো. ফরহাদ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রথম দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। যদিও শুক্রবার টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে নতুন মন্ত্রীদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ