বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ

আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি

শেষ হলো বিশ্বকাপের রোমাঞ্চকর 'রাউন্ড অব ৩২'-এর লড়াই। মাঠের তুমুল উত্তেজনা শেষে ৩২টি দল থেকে বিদায় নিয়েছে ১৬টি দেশ, আর পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে বাকি ১৬টি পরাশক্তি। সব নাটকীয়তা পেছনে ফেলে আজ রাতেই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালে ওঠার মহালড়াই—'রাউন্ড অব সিক্সটিন'।

নকআউটের প্রথম ধাপেই বিদায় নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল। বিদায় আর জয়ের এই সমীকরণে সাউথ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে কানাডা। শক্তিশালী জাপানকে বিদায় করেছে সেলেসাও ব্রাজিল, আর জার্মানির মতো পরাশক্তিকে স্তব্ধ করে পরের রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে। অন্যদিকে নেদারল্যান্ডসকে বিদায় করে চমক দেখিয়েছে মরক্কো। এছাড়া সুইডেনকে হারিয়ে ফ্রান্স এবং ইকুয়েডরকে রুখে দিয়ে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে মেক্সিকো।

টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র হারিয়েছে বসনিয়াকে। আফ্রিকার প্রতিনিধিদের বিদায় করে বেলজিয়াম জয় পেয়েছে সেনেগালের বিপক্ষে এবং ইংল্যান্ড জয় নিশ্চিত করেছে কঙ্গোর বিরুদ্ধে। অন্য ম্যাচগুলোতে অস্ট্রিয়াকে হারিয়ে স্পেন, ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং আলজেরিয়ার বিপক্ষে জয় নিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে সুইজারল্যান্ড।

সর্বশেষ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশর, কেপ ভার্দের বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ঘানার বিপক্ষে কলম্বিয়ার জয়ের মধ্য দিয়ে পূরণ হয় শেষ ষোলোর কোটা।

এক নজরে সেরা ষোলোর সময়সূচি ও ভেন্যু (বাংলাদেশ সময়):

কানাডা বনাম মরক্কো

৪ জুলাই, রাত ১১:০০ টা, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন

প্যারাগুয়ে বনাম  ফ্রান্স

৫ জুলাই (দিবাগত রাত ৩:০০ টা), লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া

ব্রাজিল বনাম  নরওয়ে

৬ জুলাই (দিবাগত রাত ২:০০ টা), মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক

মেক্সিকো বনাম  ইংল্যান্ড

৬ জুলাই, সকাল ৬:০০ টা, এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি

পর্তুগাল বনাম  স্পেন

৭ জুলাই (দিবাগত রাত ১:০০ টা), েএটি অ্যান্ড টি স্টেডিয়াম, টেক্সাস

যুক্তরাষ্ট্র বনাম  বেলজিয়াম

৭ জুলাই, সকাল ৬:০০ টা, লুমেন ফিল্ড, সিয়াটল

আর্জেন্টিনা বনাম  মিশর

৭ জুলাই, রাত ১০:০০ টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা

সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া

৮ জুলাই (দিবাগত রাত ২:০০ টা), বিসি প্লেস, ভ্যাঙ্কুভার

সর্বশেষ পাওয়া সংবাদ