রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে?
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এসময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত (ইমিগ্রেশন) ব্যবস্থা স্বাভাবিক থাকবে। গতকাল বুধবার (০৩ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়ক পথে চার দেশের সঙ্গে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা হয়ে থাকে বাংলাবান্ধা স্থলবন্দরে। কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ আসায় ছুটির বিষয়টি বিবেচনা করে সাংগঠনিক আলোচনার শেষে সংশ্লিষ্ট সবাইকে চিঠির মাধ্যমে বুধবার সকাল থেকে বন্ধের বিষয়টি অবগত করা হচ্ছে।

আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল (মঙ্গল থেকে রোববার) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ