বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ

চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে?

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ এবং রোমাঞ্চকর গ্রুপ পর্বের লড়াই শেষ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের এই মহাযজ্ঞে ১২টি গ্রুপের লড়াই শেষে নির্ধারিত হয়ে গেছে ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের সমীকরণ। এবার শুরু হচ্ছে আসল উত্তেজনা—নকআউট পর্ব! যেখানে সমীকরণটা একেবারেই সহজ: হারলেই বিদায়, আর জিতলেই পরের ধাপের টিকিট।

দল বাড়ায় নিয়মে পরিবর্তন

এবারের বিশ্বকাপে দলের সংখ্যা ১৬টি বৃদ্ধি পাওয়ায় নকআউট পর্বের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। আগের আসরগুলোর মতো সরাসরি ‘শেষ ষোলো’ নয়, এবার নকআউটের রোমাঞ্চ শুরু হচ্ছে ‘শেষ বত্রিশ’ দিয়ে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি ‘তৃতীয়’ দল জায়গা করে নিয়েছে এই মঞ্চে।

গ্রুপ পর্বে শতভাগ সফল তিন পরাশক্তি

এবারের আসরে গ্রুপ পর্বে কোনো পয়েন্ট না হারিয়ে শতভাগ সাফল্য পেয়েছে মাত্র তিনটি দল। তারা হলো— আর্জেন্টিনা, ফ্রান্স এবং তিন স্বাগতিকের অন্যতম মেক্সিকো। নিজেদের তিনটি ম্যাচের সবকটিতেই জয় ল্যান্ডমার্ক করে নকআউটে পা রেখেছে এই তিন ফেভারিট। 

স্বাগতিকদের অবস্থান ও প্রথম দিনের লড়াই

তিন স্বাগতিক দেশের মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে। অন্যদিকে কানাডা নকআউটে জায়গা করে নিয়েছে রানার্সআপ হিসেবে। নকআউট পর্বের প্রথম দিনই মাঠে নামছে তারা। লস অ্যাঞ্জেলেসে ‘এ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কানাডিয়ানরা।

বড় দলগুলোর প্রতিপক্ষ ও হাইভোল্টেজ ম্যাচ

আর্জেন্টিনা ও ফ্রান্স: ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ এবারের আসরের চমক কেপ ভার্দে। আর ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স লড়বে সুইডেনের বিপক্ষে।

ব্রাজিল ও ইংল্যান্ড: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে। অন্যদিকে থ্রি-লায়ন্স খ্যাত ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিআর কঙ্গো।

হাইভোল্টেজ লড়াই: নকআউট পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল শক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এছাড়া আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটিও ছড়াবে বাড়তি উত্তেজনা। অন্যান্য আকর্ষণীয় ম্যাচের মধ্যে রয়েছে স্পেন-অস্ট্রিয়া, জার্মানি-প্যারাগুয়ে, বেলজিয়াম-সেনেগাল এবং সুইজারল্যান্ড-আলজেরিয়ার দ্বৈরথ।

এক নজরে শেষ বত্রিশের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

২৮ জুন — দক্ষিণ আফ্রিকা-কানাডা — রাত ১টা — লস অ্যাঞ্জেলেস

২৯ জুন — ব্রাজিল-জাপান — রাত ১১টা — হিউস্টন

২৯ জুন — জার্মানি-প্যারাগুয়ে — রাত ২টা ৩০ — বোস্টন

৩০ জুন — নেদারল্যান্ডস-মরক্কো — সকাল ৭টা — গুয়াদালাহারা

৩০ জুন — আইভরি কোস্ট-নরওয়ে — রাত ১১টা — ডালাস

৩০ জুন — ফ্রান্স-সুইডেন — রাত ৩টা — নিউ জার্সি

১ জুলাই — মেক্সিকো-ইকুয়েডর — সকাল ৭টা — মেক্সিকো সিটি

১ জুলাই — ইংল্যান্ড-ডিআর কঙ্গো — রাত ১০টা — আটলান্টা

১ জুলাই — বেলজিয়াম-সেনেগাল — রাত ২টা — সিয়াটল

২ জুলাই — যুক্তরাষ্ট্র-বসনিয়া — সকাল ৬টা — সান ফ্রান্সিসকো

২ জুলাই — স্পেন-অস্ট্রিয়া — রাত ১টা — লস অ্যাঞ্জেলেস

৩ জুলাই — পর্তুগাল-ক্রোয়েশিয়া — ভোর ৫টা — টরন্টো

৩ জুলাই — সুইজারল্যান্ড-আলজেরিয়া — সকাল ৯টা — ভ্যাঙ্কুভার

৩ জুলাই — অস্ট্রেলিয়া-মিসর — রাত ১২টা — ডালাস

৪ জুলাই — আর্জেন্টিনা-কেপ ভার্দে — ভোর ৪টা — মিয়ামি

৪ জুলাই — কলম্বিয়া-ঘানা — সকাল ৭টা ৩০ — কানসাস সিটি

সর্বশেষ পাওয়া সংবাদ