বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে তাঁর সঙ্গে বৈঠকের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন ও শিক্ষা খাতে বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনা ১২টি কোম্পানি।

গত ২৫ জুন বেইজিংয়ে ১২টি কোম্পানির প্রধান নির্বাহী এবং ঊর্ধ্বতন প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এই বিনিয়োগ প্রস্তাবগুলো পেশ করেন।

বৈঠকে উপস্থিত থাকা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক আশিক চৌধুরী শনিবার (২৭ জুন) জানান, নবনির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এবারই প্রথম পাঁচ বছরের একটি ট্যাক্স আউটলুক (কর রূপরেখা) উপস্থাপন করেছে। যা সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতিগত স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে তুলে ধরেছে।

বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী, সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ (ডব্লিউটিই) প্ল্যান্ট উন্নয়নে ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। 

চীন ফিউচার অ্যানার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নের জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) মোংলা পোর্ট ইকোনমিক জোন উন্নয়ন ও পরিচালনার জন্য ৬৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে বন্ডেড ওয়ারহাউস সুবিধা এবং লজিস্টিকস অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এটি প্রায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক স্মার্ট মিটার তৈরিতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। এসএফ এক্সপ্রেস ই-কমার্স এবং রপ্তানি শিল্পকে সহায়তা করতে মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস এবং বন্ডেড ওয়ারহাউস সুবিধার জন্য ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কো. লিমিটেড রিসাইকেলড তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি তৈরি এবং পায়রা বন্দর শিল্পাঞ্চলে একটি ২০০ মেগাওয়াট ক্যাপটিভ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য ১৯০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

ঝংক্সিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার এবং নিষ্কাশন শিল্প প্রকল্প স্থাপনের জন্য একক বৃহত্তম পরিবেশগত বিনিয়োগ হিসেবে ১.৬৫ বিলিয়ন ডলারের প্রস্তাব করেছে।

সিআরআরসি জিয়ান কো. লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-এর সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে একটি রোলিং স্টক অ্যাসেম্বলি প্ল্যান্টে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কো. লিমিটেড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

চীন কেপাই এডুকেশন গ্রুপ ৩০ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতা সম্পন্ন একটি আধুনিক জীবনমুখী বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার জন্য ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। চীন শানডং ঝংক্সিন ফার্মাসিউটিক্যাল কো. লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ চাষ শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ