শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বগুড়া সদর থানার পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর থানার একটি সাইবার অপরাধ মামলায় পলাতক আসামি মোঃ আল-আমিন খান (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ।রবিবার (১৩ আগস্ট,২০২৩), ১:৩০ মিনিটে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

আটককৃত আসামি মোঃ আল-আমিন খান (২৮) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কিসমত শ্রীনগর এলাকার বাসিন্দা আইয়ুব আলী খানের ছেলে ।

র‌্যাব-৩ জানায়, আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম হতে ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে নগ্ন ছবিতে রুপান্তরের মাধ্যমে ফেইক আইডি দিয়ে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে আসছিল। এই ঘটনায় ভিকটিম বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে আসামিকে শনাক্ত করতে সমর্থ হয় এবং র‌্যাব-৩ কর্তৃক গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ