বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

তাড়াশে কৃষকের ৫ লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরি

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে একরাতে দুধের বাছুর সহ ৬টি বড় গরু চুরি হয়েছে।

জানা গেছে, উপজেলার ১ নং তালম ইউনিয়নে রোকনপুর গ্রামের কৃষক মো আনোয়ার হোসেনের ও গোয়াল ঘরের তালা ভেংগে প্রায় পাঁচ লাখ টাকার মূল্যের ৬টি গরু চোরে নিয়ে যায়।

কৃষক মো: আনোয়ার হোসেন বলেন, ‘ তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা, এতে তার সন্দেহ হলে খোঁজ নিয়ে দেখেন আটটি গরুর মধ্যে ছোট্র বাছুর সহ ৬টি গরু নেই। গ্রামের লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো নজরুল ইসলাম বলেন, এ বিষয় কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। আর অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ