বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
আন্তর্জাতিক

২০২৬ ফিফা ফুটবল

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন, বৈষম্য এবং জালিয়াতির সরাসরি অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর সাম্প্রতিক বিতর্কের জের ধরেই তেহরানের শীর্ষ নেতার এই কড়া প্রতিক্রিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের এই আচরণকে তাদের প্রচলিত বৈরী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি লেখেন, বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন সরকারের আচরণ তাদের চেনা পররাষ্ট্রনীতির মতোই: নিয়ম বাঁকানো, প্রতিদ্বন্দ্বীদের ওপর দাদাগিরি করা, বাধা সৃষ্টি করা ও জালিয়াতি। এটিই তাদের পরিচিত ‘ম্যাগা প্লেবুক’। ইরান এই ধরণের নোংরা খেলাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। আমরা আমাদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।

ইরানের প্রেসিডেন্টের এই ক্ষোভের মূল কারণ সম্প্রতি মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে নিয়ে তৈরি হওয়া ফুটবল বিতর্ক। রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে একটি ফাউলকে কেন্দ্র করে বালোগানকে লাল কার্ড দেখানো হয়েছিল, যার ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী নকআউট ম্যাচে তার ওপর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা জারি হয়। তবে বেলজিয়ামের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে ওই লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ‘অনুরোধ’ জানান। ট্রাম্পের এই ফোনের পরপরই ফিফা অত্যন্ত বিরল ও নজিরবিহীন এক সিদ্ধান্তে বালোগানের ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে স্থগিত করে এবং তাকে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি দেয়। ফিফার এই পক্ষপাতমূলক ও রাজনৈতিক প্রভাবাধীন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এবং সমগ্র ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

ফুটবল খেলায় যুক্তরাষ্ট্রের এই অনৈতিক সুবিধার বিপরীতে ইরান ফুটবল দলের প্রতি মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক আচরণও এই ক্ষোভের বড় একটি কারণ। ভূরাজনৈতিক উত্তেজনার অজুহাতে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই ইরান দলের টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তাদের ভিসা দিতে গড়িমসি করে ওয়াশিংটন। 

নিরাপত্তার দোহাই দিয়ে ইরান দলকে মার্কিন ভূখণ্ডের ভেতরে কোনো বেস ক্যাম্প বা অনুশীলনের জায়গা তৈরি করতে দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে পুরো ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় অবস্থান করতে হয়। সেখান থেকে কেবল ম্যাচের দিন বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলে আবার সঙ্গে সঙ্গেই দেশ ছাড়তে বাধ্য করা হতো তাদের। এই চরম লজিস্টিকস বিপর্যয় ও দীর্ঘ ভ্রমণের ধকল সত্ত্বেও ইরান গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি। তবে গোল ব্যবধানে সামান্য পিছিয়ে থাকায় গত ২৮ জুন নকআউট পর্বে ওঠার আগেই তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। সূত্র-বিবিসি। 

সর্বশেষ পাওয়া সংবাদ