বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর থানার পল্লী বিদ্যুৎ এলাকায় রাইস মিলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, সকালে চালকলে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকায় একটি হাসকিং মিলে ধান সিদ্ধ চলছিল। এ সময় অতিরিক্ত তাপে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় মিলের রাস্তার পাশে গিয়ে পড়ে বয়লারটি। এতে আগে থেকে সেখানে বসে থাকা দীপ্তি দাস, পলক ও পূজা বয়লারের আঘাতে ঘটনাস্থালে নিহত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ