বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের কৃষকরা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্যতম শীতকালীন সবজি সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষকরা। সেখানে এখন বানিজ্যিকভাবে গড়ে উঠেছে সিমের বাগান। এ অঞ্চলের কৃষকরা চলতি মৌসুমে সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন। এতে করে দূর হচ্ছে এ অঞ্চলের দারিদ্রতা। খবর বাসস।

টাঙ্গাইলের সব উপজেলাতেই শীতকালীন সবজি সিমের চাষ হয়। তবে ঘাটাইল উপজেলার পাহাড়ী ও সমতল অঞ্চলে শুরু হয়েছে সিমের বানিজ্যিক চাষ। এ অঞ্চলে চলতি শীতকালীন মৌসুমে সিমের ফলন ভালো হয়েছে। এতে করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই চোখে পরে একাধিক সিম বাগান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও এ অঞ্চলে সিমের চাষ খুব একটা হতোনা। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সিম চাষের উপযোগী হওয়ায় এখন সিমের চাষ বেড়েছে। প্রতিবছরই উৎপাদিত সিম বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরা।

স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় এ অঞ্চলের শিক্ষিত বেকার যুবকরাও এখন ঝুঁকে পড়েছেন সিম চাষে। এতে করে দরিদ্র কৃষক পরিবারগুলো আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন।

সিম চাষী ও পাইকাররা জানায়, এ অঞ্চলে উৎপাদিত সিমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। পাইকাররা বাগান থেকে কৃষকদের কাছ থেকে সিম কিনে নিয়ে রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। সরকারী সহযোগিতা আরো বাড়ানো গেলে, সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা ও ১২ মাস চাষ যোগ্য সিমের জাত উৎভাবন করা গেলে এ অঞ্চলে সারা বছরই সিম চাষ করা যাবে বলে মনে করেন কৃষকরা।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এ অঞ্চলে স্থানীয় জাতের পাশাপাশী উচ্চ ফলনশীল বারি ১, বারি ২, ইফশা ১, ইফশা ২ জাতের সিম চাষ হচ্ছে। উপজেলায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সিমের চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বক্ষনিক সহযোগিতাও করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ