বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

নৌকা দেশের উন্নয়নের পথপ্রদর্শক: হুইপ ইকবালুর রহিম

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক। আওয়ামী লীগ সরকার মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন এবং সুখ- সমৃদ্ধ দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে।

আজ বুধবার দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপ ভবন প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা চাউলকল মালিক, সদর উপজেলার সকল চাউল কল মালিক, ফোরম্যান ও শ্রমিক-সর্দারদের সাথে এই মতনিবিনময় সভা অনুষ্ঠিত হয়।

ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। আজকে আমরা শতভাগ বিদ্যুত দিতে পেরেছি বলেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। শ্রমিকরা ভাল আছেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। এই নৌকায় ভোট দিলে কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকাই এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার।

দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে জানিয়ে হুইপ ইকবালুর রহিম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি নগরী প্রতিষ্ঠা হলে হাজার হাজার ছেলে মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। নিজেদের আয়ের সুযোগ বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নৌকার কোন বিকল্প নেই। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তাই তারা জনগণ থেকে ছিটকে পড়েছে।

জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। খবর বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ